মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নারীসহ কেএনএফের আরও তিন সহযোগী গ্রেপ্তার

বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সহযোগী গ্রেপ্তার। ছবি : কালবেলা
বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সহযোগী গ্রেপ্তার। ছবি : কালবেলা

বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে রুমা সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী হিসেবে আরও ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রুমা উপজেলার ইডেন পাড়ার বাসিন্দা লাল রিন ত্লোয়াং বম (২০), ভান নুয়াম থাং বম (৩৭) এবং ভান লাল থাং বম (৪৫)।

পুলিশ জানায়, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত ৫টি মামলার প্রেক্ষিতে কেএনএফের সহযোগী হিসেবে যৌথবাহিনীর সদস্যরা তাদের বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে রুমা থেকে গ্রেপ্তার করে। পরে যাচাই-বাচাই শেষে তাদের বিকেলে রুমা থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

পরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত আসামি ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি এবং অস্ত্র লুটের ঘটনার পর এই পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অপরাধে এই পর্যন্ত ৫৮ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১০

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১১

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১২

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৩

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৪

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৫

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৬

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৭

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৮

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৯

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

২০
X