আতিকুর রহমান, কুমিল্লা
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৪:০৯ পিএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ধর্ষণের পর শিশু হত্যা, আসামি গ্রেপ্তার

কুমিল্লায় ধর্ষণের পর শিশু হত্যা, আসামি গ্রেপ্তার

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাশবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো শিশু ছাত্রী তাজরিন সুলতানা ঝুমুর (৯) খুনের ঘটনায় ধর্ষক ও ঘাতককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

র‍্যাবের কর্মকর্তাদের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক জানিয়েছে- ধর্ষণের সময় শিশুটি চিৎকার করায় তাকে গলা ও মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা হয়। পূর্ব পরিচিত হওয়ায় শিশুটি বাড়ি ফেরার পথে আগ থেকেই ওঁৎ পেতে ছিল ধর্ষক।

বুধবার (১ মে) বেলা ১১টার দিকে কুমিল্লা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন র‍্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।

এ সময় ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। সংবাদ সম্মেলনে কুমিল্লার কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান অর্ণবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১১ এর বিশেষ অভিযানে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ফেরুয়া বাজার এলাকা থেকে ধর্ষক ও হত্যাকারী মফিজুল ইসলাম ওরফে মফুকে (৩৮) গ্রেপ্তার করা হয়। মফু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি একজন মাদকসেবী বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, ভিকটিমের বাবা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং তার মা একজন গৃহিণী। ভিকটিম স্থানীয় সোনালি শিশু শিক্ষা বিদ্যানিকেতন কিন্ডারগার্ডেন স্কুলে তৃতীয় শ্রেণিতে অধ্যায়নরত ছিল। গ্রীষ্মের তাপদাহের কারণে শিশুটির স্কুল সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। ঘটনার দিন শিশুটি স্কুল থেকে সকল ১১টার দিকেও বাড়ি ফিরে না আসায় তার মা চিন্তিত হয়ে পড়েন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মেয়ের সহপাঠীদের কাছ থেকে জানতে পারেন, ঝুমুর স্কুল শেষে বাড়ি চলে গেছে।

পরে মা দিশাহারা হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) দায়ের করার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে ওইদিন বিকেলে এক ব্যক্তি ভিকটিমের মাকে তার মরদেহ পাওয়া গেছে বলে জানান। এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত জনৈক ব্যক্তি ভিকটিমের মাসহ অন্যান্য লোকজনদের জানায়, আসামি মফিজুল ইসলাম প্রকাশ মফুকে ঘটনার দিন সকাল আনুমানিক ১১টার সময় ঘটনাস্থলের রাস্তার পাশে থাকা বাঁশঝাড়ের ভেতর থেকে দ্রুত রাস্তায় ওঠে আসতে দেখেছেন। এরপর শিশুটির মা ওইদিন রাতেই মফুকে একমাত্র আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মফুকে চাঁদপুরের শাহরাস্তি থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে র‍্যাব জানায়, নিহত ভিকটিম আসামির প্রতিবেশীর মেয়ে এবং পূর্ব পরিচিত। এ সুযোগ কাজে লাগিয়ে আসামি মফিজুল তার অসৎ কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ওইদিন সকাল পৌনে ১১টায় ঘটনাস্থলের পাশের রাস্তায় ভিকটিমের আসার অপেক্ষায় ওঁৎ পেতে থাকে। পথিমধ্যে ভিকটিম স্কুল থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে আসামি ভিকটিমকে কৌশলে রাস্তার পাশের ধানী জমিতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে আসামি মফিজুল ভিকটিমের মুখ ও গলা চেপে ধরে। এতে ভিকটিম শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মফিজুল ভিকটিমের কোনো নড়াচড়া দেখতে না পেয়ে ভিকটিমের কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এরপর চাঁদপুরের শাহারাস্তির এক আত্মীয়র বাড়িতে আত্মগোপনে চলে যায় সে।

র‍্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করেছেন।

প্রসঙ্গত, নিহত শিশু তানজিম সুলতানা ঝুমুর (৯) উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের প্রবাসী জাকির হোসেনের একমাত্র মেয়ে। সোমবার (২৯ এপ্রিল) সকালে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ (খিলপাড়া) এলাকার একটি ধানের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মরদেহের পাশে পড়ে ছিল বইখাতাসহ স্কুলব্যাগ ও পোশাক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X