কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মৌলভীবাজার কমলগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সমুজ মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সমুজ মিয়া একই গ্রামের ছনোয়ার মিয়ার ছেলে।

জানা যায়, সমুজ মিয়া বাড়ির পাশে দুপুরে মাছ ধরতে গিয়েছিল। তখন হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, সমুজ মিয়া বাড়ির পাশে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

এর আগে হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে দানিছ মিয়া (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

দানিছ মিয়া স্থানীয় চলিতাতলা মাদ্রাসা শিক্ষক। তিনি বাহুবল সদর ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের রহিম উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাহুবলের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষক দানিছ মিয়া বাড়ির পাশে জমি থেকে গরু আনতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

বাহুবল মডেল থানার ওসি মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১০

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১১

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৩

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৪

করমুক্ত আয়সীমা বাড়িয়ে অর্থবিল পাস

১৫

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১৬

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১৭

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১৮

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১৯

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

২০
X