লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

লক্ষ্মীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতদের একজন। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতদের একজন। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৮ মে) বিকেলে নির্বাচন চলাকালীন সময়ে দোয়াত-কলম ও কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দোয়াত-কলম প্রতীকের শতাধিক কর্মী হঠাৎ করে ইটপাটকেল নিক্ষেপ করতে করতে পশ্চিম দিক থেকে স্থানীয় হাজিরহাট বাজারের দিকে যায়। আক্রমণে শিকার হয়ে কাপ-পিরিচ প্রতীকের কর্মীরা বিভিন্ন দিকে ছুটতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রের ভেতর পুলিশ-আনসার থাকলেও কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য না থাকার সুযোগ নেয় দুষ্কৃতকারীরা। তবে খবর পেয়ে কিছু সময় পর তারা ঘটনাস্থলে ছুটে আসলে উভয়পক্ষের সংঘর্ষকারীরা গা ঢাকা দেয়।

মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সাঈদুর রহমান বলেন, কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর আহত হওয়ার খবর পেয়েছি। বর্তমানে কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১০

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১১

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১২

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১৩

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১৪

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১৫

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৬

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১৭

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৮

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৯

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

২০
X