গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১২:৪৮ এএম
অনলাইন সংস্করণ

যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গোপালগঞ্জ শহরতলী হরিদাসপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। এ সময় দুই আরোহী আহত হয়। নিহত মোটরসাইকেল চালক কাশিয়ানী উপজেলার পুইশূর ইউনিয়নের পুইশুর গ্রামের আ. আলী মোল্লা ছেলে জুয়েল মোল্লা।

শনিবার (১৮ মে) রাত সাড়ে আটটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের হরিদাসপুর নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী শহরের গোহাটা বটতলা এলাকার কানাইলাল দাসের ছেলে পিনাকী রঞ্জন দাস ও কাশিয়ানী উপজেলা কুড়িগ্রাম এলাকার রেপতি সরকারের ছেলে বাবুল সরকার আহত হয়।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল যোগে জুয়েল দুই আরোহী পিনাকি ও বাবুলকে সঙ্গে কাশিয়ানী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো তারা। শহরতলী হরিদাসপুর নামক এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা সেতু ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক মোটরসাইকেল চালক জুয়েলকে মৃত ঘোষণা করেন। এবং ওপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠিয়ে দেন।

গোপালগঞ্জ ভাটিয়া পাড়ার হাইওয়ে থানার এসআই মাহমুদ জানান, ঘটনাস্থলে পরিদর্শন করে জানতে পারি দ্রুত গতিতে দুইটি যাত্রীবাহী বাস পাল্লা দিয়ে চলছিল। এমন সময় হরিদাসপুর নামক স্থানে আসলে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নিহত জুয়েল মোল্লা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

কর্ণফুলী নদীর পানি বেড়ে চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ

জমি দখল ও প্লট জালিয়াতির অভিযোগে ইস্টার্ন হাউজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: কর্নেল অলি

কমছে পানি, খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি উন্নতির পথে

এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন

চোর অপবাদে ভাইদের শাবলের আঘাতে প্রাণ গেল মামুনের 

ভিয়েতনামে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটক নিহত

ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনালে ভাইরাস আতঙ্ক

শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী ও ৯ মাসের সন্তান নিহত

১০

বন্যার্তদের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক দলের ৪ জরুরি নির্দেশনা

১১

নানা প্রতিকূলতা-ভয়ভীতির মুখেও পিছিয়ে যাইনি : বাসুদেব ধর

১২

বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

১৩

অপরিকল্পিত নগরায়ণে নিয়ম না মানার প্রবণতাই দায়ী: মীর শাহে আলম

১৪

হোয়াইওয়াশ এড়াতে ২০০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

১৫

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

১৬

শিল্পায়ন হবে, তবে পরিবেশের ক্ষতি করে নয়: পরিবেশমন্ত্রী

১৭

কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

১৮

বিয়েতে খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২

১৯

মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি, কী লিখলেন?

২০
X