কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১১:২৬ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে কারখানার ১০ তলার ছাদ থেকে লাফিয়ে নারী শ্রমিকের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানার জরুন এলাকায় একটি পোশাক কারখানার ১০ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) দুপুরে জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত নীলা খাতুন (৩০) সিরাজগঞ্জের কাজিপুর থানার মানিকদাইড় এলাকার লিটন মল্লিকের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জরুন এলাকায় বাসা ভাড়া থেকে নীলা খাতুন ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ওভেন সেকশনে জুনিয়র পলিম্যান হিসেবে কাজ করতেন। দুপুরে তিনি ওই কারখানার ১০ তলার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে নীলা খাতুনকে মৃত ঘোষণা করে।

কোনাবাড়ি থানার ওসি একেএম আশরাফ উদ্দিন জানান, কারখানার ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে কী কারণে তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

রান্না করছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেল সন্তানের 

মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়লেন মা

‘আগামী ৫০ বছর আ.লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ’

প্রাণিসম্পদ খাতকে লাভজনক করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

কে এই উদি নেকো, এমন অদ্ভূত সাজের নেপথ্যে কী?

১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

১০

বিশ্বকাপ নিয়ে মেসির যে মন্তব্য উস্কে দিলো জল্পনা

১১

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

১২

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: বিএনপির এমপি

১৩

ওয়ালটন ফ্যান-কালবেলা ফিফা ফুটবল বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

১৪

মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা

১৫

দেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত হতে পারে, জানালেন ধর্মমন্ত্রী

১৬

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের জন্য ‘এল নিনো’ কতটা দায়ী? 

১৭

১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১৮

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন 

১৯

এবার ন্যাটোর দুই দেশকে হুঁশিয়ারি দিল ইরান

২০
X