আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে খড়ের গাদা থেকে পড়ে কৃষকের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে খড়ের গাদায় কাজ করার সময় নিচে পড়ে জালাল মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিরাট ভাটীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জালাল মিয়া বিরাট ভাটিপাড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের জমির ধান ঘরে তোলার পর বর্ষায় নিজের ঘরে পালিত গরুর জন্য খাদ্যের জোগান দিতে মঙ্গলবার সকালে নিজের দুই ছেলে ও পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে রাস্তার পাশে খঁড়ের গাদা বাঁধার কাজ করছিলেন জালাল মিয়া। দুপুরে খঁড়ের গাদার উপরে কাজ করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি।

পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জালাল মিয়াকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ দাস জানান, মাথায় আঘাত পাওয়ার ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জালাল মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১০

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১২

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৩

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৫

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১৬

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১৭

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৮

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৯

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

২০
X