চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৫:০৭ এএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

নানাবাড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে মো. রাব্বি (৮) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। এ সময় রকি (৭) নামে আরেক শিশু আহত হয়। মৃত রাব্বি জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকার হোসেনপুর গ্রামের মো. রফিক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা।

শনিবার (৮ জুন) দুপুরে উপজেলা জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা গ্রামে এ ঘটনা ঘটে। রাব্বি ও রকি দুজনই মামাতো ফুপাতো ভাই।

মৃত রাব্বির নানা পেয়ার আহমেদ জানান, গতকয়েক দিন আগে রাব্বি তাদের বেড়াতে যায়। শনিবার দুপুরে রাব্বি এবং রকি পরিবারের লোকজনের সঙ্গে পুকুরে গোসল করবে বলে বায়না ধরে। আমরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় তারা দু’জন আমাদেরকে না জানিয়ে পুকুরে চলে যায়। কিছুক্ষণ পর আমরা তাদের খুঁজে না পেয়ে পুকুরঘাটে গিয়ে দেখি রকি পানিতে ডুবে যাচ্ছিল আমি চিৎকার করলে আশপাশের লোকজন এসে রকিকে উদ্ধার করতে পারলেও রাব্বি পুকুরের ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় রাব্বিকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডা. তাকে মৃত ঘোষণা করেন। রকিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা বলেন, শনিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে তাদের স্বজনরা হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে ৮ বছর বয়সী শিশু রাব্বিকে হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। আর ৭ বছর বয়সী রকিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছরের সংসার জীবনের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষমা-কুশল

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

আবরার ফাহাদের নামে বুয়েটে হল প্রতিষ্ঠার প্রস্তাব করা হবে: শিক্ষামন্ত্রী

পাগলা মসজিদের দানবাক্সের টাকা রেকর্ড ছাড়াল

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক

১২০ টাকায় পুলিশের চাকরি / ‘বাবাকে দিতে পারলাম না চাকরি পাওয়ার খবর’

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

চমেক হাসপাতালে রোগীদের জীবন রক্ষায় এগিয়ে এলো কেএসআরএম

কলম্বিয়া ম্যাচে রোনালদোর পায়ে গোল্ডেন বুট! কে উপহার দিল, কত দাম

একযোগে যুবদলের ১০ ইউনিয়ন ও ৯০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

১০

ভারতে প্রবেশ করতে মানতে হবে নতুন যে নির্দেশনা 

১১

ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

১২

না.গঞ্জে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ১৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১২

১৩

বিএএফ শাহীন কলেজের ছাত্র সাজিদ হত্যা মামলার আসামি ইশতিয়াক গ্রেপ্তার

১৪

ফ্রান্সের বিপক্ষে কেন নরওয়ের শীর্ষ ১০ ফুটবলার খেলেননি

১৫

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত ও পাকিস্তান

১৬

দেশের প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন মারা গেছেন

১৭

চট্টগ্রামে শটগান ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

১৮

ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল

১৯

‘তুরাগ নদীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে খবরটি ভিত্তিহীন’

২০
X