কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

১৩২ কেজি হরিণের মাংস ফেলে পালালেন শিকারিরা

সুন্দরবন থেকে হরিণের মাংস উদ্ধার করেছে বনকর্মীরা। ছবি : কালবেলা
সুন্দরবন থেকে হরিণের মাংস উদ্ধার করেছে বনকর্মীরা। ছবি : কালবেলা

সুন্দরবনের গহিন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা। সোমবার (১০ জুন) রাত সাড়ে ৩টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়।

এ সময় বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি নৌকা জব্দ করা হয়েছে।

শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির (ওসি) শফিকুল ইসলাম সহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়েছে।

তিনি বলেন, টর্চ লাইটের আলোয় দুজন শিকারিকে সুন্দরবনের ভেতরে পালিয়ে যেতে দেখেছি। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৩টার দিকে কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে বন আইনে মামলা করা হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১০

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১১

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১২

রিজার্ভ আরও বাড়ল

১৩

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৪

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৭

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৮

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৯

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

২০
X