হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ১১:০৩ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির গরুর গুঁতোয় কৃষক নিহত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলে কোরবানির গরুর গুঁতোয় একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জীবন খাঁ (৪৫)। তিনি পেশায় একজন কৃষক। তিনি এক ছেলে, তিন মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরু বিক্রি করার জন্য দোহারের জয়পাড়া হাটে নেওয়ার পথে হাতিঘাটা এলাকায় হঠাৎ গরু উত্তেজিত হয়ে তার চোখে আঘাত করে। এ সময় তিনি মাটিতে পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, অনেক কষ্ট করে গরুটি লালন-পালন করেছিলেন। ঈদের সময় বিক্রি করে কিছু টাকা পাওয়ার আশায় ছিলেন। কিন্তু সেই গরুর কারণেই আজ তার মৃত্যু হলো। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।

উল্লেখ্য, প্রতি বছরই এই দুর্গম চরাঞ্চলের তিনটি ইউনিয়ন থেকে প্রায় সহস্রাধিক গরু কোরবানির হাটের উদ্দেশে ঢাকার বিভিন্ন পশুর হাটে নিয়ে আসা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

১০

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

১১

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

১২

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৩

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

১৪

জিম্বাবুয়ের কাছে সিরিজ হার, অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে লজ্জায় ডুবল বাংলাদেশ

১৫

অপচিকিৎসায় পঙ্গুত্বের ঝুঁকিতে একাধিক নারী ও শিশু, তদন্তে প্রশাসন

১৬

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

১৭

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৮

পে-স্কেলে হঠাৎ পরিবর্তন, ইনক্রিমেন্ট থেকে বেতন- যা যা বদল হচ্ছে

১৯

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ

২০
X