কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি : সংগৃহীত
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দল হেরে যাওয়ায় বর্তমানে ব্রাজিল সমর্থকরা হতাশ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের ওপর উত্থাপিত বিল প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে একথা বলেন তিনি।

বাংলাদেশে বিশ্বকাপের পরিস্থিতি তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল ঝড়ে আক্রান্ত। দেশের প্রত্যেক মানুষ, বিশেষ করে আমাদের যুবসমাজ বা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আমেজটা বেশি। বিভিন্ন মাধ্যমে সবাই ফুটবল উপভোগ করছেন।’

তিনি আরও বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উন্মাদনা বিরাজ করছে, তা যেন নিছক আনন্দময় থাকে এবং কোনোভাবেই যেন তা সহিংসতা বা প্রাণনাশের পর্যায়ে না পৌঁছায়। জাতীয় সংসদে দেশবাসীর প্রতি এমন আহ্বান জানান আমিনুল হক।

এসময় নিজেদের দল হেরে যাওয়ায় বর্তমানে ব্রাজিলের সাপোর্টাররা হতাশ বলেও মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খেলা একটা আনন্দদায়ক বিষয়, এটা নিয়ে উন্মাদনা থাকবে, উৎসাহ থাকবে। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার যুদ্ধ চলমান রয়েছে। ব্রাজিল সাপোর্টাররা হতাশ, তাদের টিম হেরে গেছে। দেশে ব্রাজিল-আর্জেন্টিনার যে পরিবেশ, তা যেন আনন্দময় থাকে। এটাকে কেন্দ্র করে দেশে যেন প্রাণনাশের ঘটনা না ঘটে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশবাসীর কাছে একটা আহ্বান জানাতে চাই, আমরা দেখেছি এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমার কাছে যে তথ্য আছে, তাতে ১০ জন মারা গেছে, এটা দুর্ভাগ্যজনক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু গড়তে নদীর গলায় বাঁধের ফাঁস

শনিবার রংপুরে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

শিগগির জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

এক যুগ পর মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, কী হয়েছিল শেষ দেখায় 

বৃষ্টিতে প্লাবিত লোহাগাড়া, পানিবন্দি ৩০ হাজারের বেশি

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮

দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

স্ত্রীকে হত্যার পর প্রমাণ হিসেবে প্রেমিকাকে ছবি পাঠালেন ভারতীয় প্রকৌশলী

হরমুজ প্রণালি: মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে বৈশ্বিক অর্থনীতির নতুন সংকট

১৬শ কোটি টাকার ব্যবসার লক্ষ্য ‘মোয়ানা’র

১০

হাঁটুপানিতে নেমে বন্যাদুর্গতদের পাশে জামায়াত আমির

১১

মাদককাণ্ডে যুবদল নেতাকে অব্যাহতি

১২

৮ কোটি টাকার ড্রেনেও মিলছে না সুফল

১৩

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

১৪

নতুন ২ নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

১৫

রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬

১৬

সাজেক থেকে ফিরলেন আটকে পড়া সব পর্যটক

১৭

মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ 

১৮

শিল্প শক্তিশালী হলেই শক্তিশালী হবে অর্থনীতি: অর্থমন্ত্রী

১৯

মনু নদীর বাঁধ ভেঙে পানিবন্দি ৭ হাজার মানুষ

২০
X