আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১০:৫৭ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪, ০৫:৫৯ এএম
অনলাইন সংস্করণ

রাসেল ভাইপার নিয়ে ফেসবুকে ভুয়া পোস্ট ভাইরাল, জনমনে আতংক

রাসেল ভাইপার সাপ মারা হয়েছে- এরকম একাধিক ভুয়া পোস্ট ফেসবুকে ভাইরাল। ছবি : সংগৃহীত
রাসেল ভাইপার সাপ মারা হয়েছে- এরকম একাধিক ভুয়া পোস্ট ফেসবুকে ভাইরাল। ছবি : সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা বলাকিয়ার পুকুর পাড় থেকে রাসেল ভাইপার সাপ মারা হয়েছে- এরকম একাধিক ভুয়া পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে ওই উপজেলার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় ‘ব্রাহ্মণপাড়ার কথা’ ও ‘আলোকিত ব্রাহ্মণপাড়া’ নামের ফেসবুক গ্রুপসহ একাধিক ফেসবুক আইডি থেকে এই পোস্ট দেওয়া হয়।

ছবিসহ ওইসব পোস্টে উল্লেখ করা হয়, ‘কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়ার চান্দলা বলাকিয়া গ্রামের পুকুর পাড় থেকে সাপটিকে মারা হয়েছে।’ পৃথক পৃথক ওইসব পোস্ট মুহূর্তের মধ্যেই শেয়ার ও কমেন্টের মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এতে ওই এলাকাসহ পুরো উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এ বিষয়ে সরেজমিনে ওই এলাকার ইউপি সদস্যসহ স্থানীয়দের সঙ্গে কথা বলে রাসেল ভাইপার সাপ মারার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফেসবুকে পোস্ট দেওয়া ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়। তাদের ব্যক্তিগত ফেসবুক ম্যাসেঞ্জারে বার্তা পাঠিয়েও কোনো রিপ্লাই পাওয়া যায়নি।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার বলেন, ফেসবুকে দেওয়া পোস্টটি ভুয়া। আমি এই বিষয়টি শুনতে পেয়ে ওই এলাকায় গিয়ে খোঁজখবর নিয়েছি। ওই এলাকার কোনো সাপ মারা হয়েছে বলে জানা যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম কালবেলাকে বলেন, উপজেলার বলাকিয়া এলাকায় বিষাক্ত সাপ রাসেল ভাইপার মারা হয়েছে এ ঘটনা আমি জানি না। এ ব্যাপারে আমাকে এলাকাবাসী বা গ্রাম পুলিশ কেউই কিছু জানায়নি। তারপরও আমি খোঁজখবর নিচ্ছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১০

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৩

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৪

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৫

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৬

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৭

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৮

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৯

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

২০
X