মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

মুখে টেপ ও হাতবাঁধা শিশুর লাশ উদ্ধার

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা

কুমিল্লার মুরাদনগরে সেফটিক ট্যাংক থেকে মুখে স্কচটেপ ও হাত বাঁধা অবস্থায় নিহা মনি নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এলাকাবাসী শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাসেল নামে এক যুবককে আটকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী।

শিশু নিহা মনি (৬) মোচাগড়া গ্রামের সৌদি আরব প্রবাসী শরীফ মিয়ার মেয়ে। ও স্থানীয় একটি কিন্ডারগার্ডেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

নিহা মনির দাদি পারুল বেগম বলেন, আমার নাতনিসহ আশপাশে কয়েজন মেয়ে মিলে খেলাধুলা করছিল। সেসময় তাদের আশপাশে এই রাসেল ঘোরাঘুরি করে। কতক্ষণ পর থেকে আমার নাতনী নিহা মনিকে খুঁজে পাচ্ছি না। সঙ্গের বাচ্চারা জানায় আমার নাতনিকে রাসেল ডেকে নিয়ে গেছে। সাড়ে ১২টার সময় ট্যাংকির ভেতর থেকে লোকজন আমার নাতনির লাশ তুলে আনে। তার মুখে টেপ মারা ও হাত বাঁধা ছিল।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, লাশ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘাতককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X