মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মাসুদ রানা
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৮:৪০ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
এমপি আনার হত্যা

মেডিকেল ভিসায় ভারতে যান মোস্তাফিজ-ফয়সাল

আনোয়ারুল আজিম আনার। ছবি : সংগৃহীত
আনোয়ারুল আজিম আনার। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মোস্তাফিজ ও ফয়সাল মেডিকেল ভিসায় ভারতে গিয়েছিলেন। জরুরি ভিত্তিতে পাসপোর্ট তৈরি ও তাদের ভিসা করানোর সকল খরচ দিয়েছেন আক্তারুজ্জামান শাহীন। আর এসব তদারকি করেছেন শিমুল ভূইয়া।

মঙ্গলবার (২ জুলাই) আসামি মোস্তাফিজুর রহমান ফকির দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠিয়েছেন। আসামি মোস্তাফিজের জবানবন্দি রেকর্ডের আবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৭ জুন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহের আদালত মোস্তাফিজ ও ফয়সালের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালীন আসামি মোস্তাফিজ স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

ডিবির আবেদনে বলা হয়েছে, মামলার আসামি ঘাতক দলের প্রধান শিমুল ভুইয়ার সাথে মোস্তাফিজ ও ফয়সাল আর্থিক সাহায্য লাভের আশায় মার্চের শেষের দিকে যোগাযোগ করে। ঘাতক শিমুল ভুইয়া মোস্তাফিজ ও ফয়সালকে বড় অংকের টাকার প্রলোভন দেখিয়ে একটা কাজ করে দেওয়ার জন্য ভারতের কলকাতায় যেতে বলে। পাসপোর্ট, ভিসা, টিকেটসহ সকল কাজ শিমুল ভুইয়া করে দিবে বলে আশ্বাস দেয়। জরুরি পাসপোর্ট করার জন্য মোস্তাফিজ ও ফয়সালকে টাকাও দেয়। জরুরিভাবে পাসপোর্ট করে মোস্তাফিজ ও ফয়সাল আনুমানিক ১৫ এপ্রিল খুলনা থেকে ঢাকায় এসে অত্র মামলার ভিকটিম আনোয়ারুল আজিম আনারকে প্রলুব্ধ করে অপহরণ পূর্বক হত্যা মামলার মূলপরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের বসুন্ধরার বাসায় উঠে। পরদিন মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনের পিএস পরিচয়ধারী সিয়াম হোসেন নামে এক লোক উক্ত বাসায় এসে শাহীনের নির্দেশ মোতাবেক দুজনকে (মোস্তাফিজ ও ফয়সাল) নিয়ে ভারতীয় ভিসার জন্য

যমুনা ফিউচার পার্কের কাছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে নিয়ে যায় এবং সিয়াম মোস্তাফিজ ও ফয়সালদ্বয়কে বলে শাহীন স্যারই আপনাদের পাসপোর্টের জন্য টাকা দিয়েছিল, তিনিই (শাহীন) আপনাদের দ্রুত ভিসা করে দিবেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আনুমানিক ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোস্তাফিজ ও ফয়সাল মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনের তত্ত্বাবধানে বসুন্ধরাস্থ বাসায় ছিল। শাহীনের পিএস সিয়াম হোসেন তাদের (মোস্তাফিজ ও ফয়সাল) দেখাশোনার দায়িত্বে ছিল। সিয়াম তাদের (মোস্তাফিজ ও ফয়সাল) জানিয়েছিলো যে, তাদের ভিসার জন্য শাহীন ব্যাংক স্টেটমেন্ট তৈরি, রোগের প্রেসক্রিপশনসহ আনুসঙ্গিক কাজের জন্য প্রচুর টাকা খরচ করছে। ইতোমধ্যে মোস্তাফিজ ও ফয়সাল ভারতীয় চিকিৎসা ভিসা পেয়ে আনুমানিক ২৫ এপ্রিল ঢাকা থেকে খুলনা ফিরে যায়। ঘাতক শিমুল ভুইয়া ও আক্তারুজ্জামান শাহীনের পরিকল্পনা মোতাবেক মোস্তাফিজ ও ফয়সাল ২ মে ভারতের কলকাতায় যায় এবং নিউমার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে ওঠে অবস্থান করতে থাকে। পরিকল্পনা মোতাবেক মোস্তাফিজুর রহমান ফকির ১০ মে কলকাতার নিউটাউনস্থ সঞ্জিবা গার্ডেন্স নামক বাসায় যায়। মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনের পরিকল্পনায় ভিকটিম আনোয়ারুল আজিম আনার বাসায় গেলে ঘাতক দলের প্রধান শিমুল ভুইয়ার নেতৃত্বে ও নির্দেশনায় ঘাতক দলের সদস্যরা জিহাদ, ফয়সাল, মোস্তাফিজসহ অজ্ঞাতনামারা ভিকটিমকে অজ্ঞান করে হত্যা করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে মৃতদেহ থেকে হাড় ও মাংস আলাদা করে নিশ্চিহ্ন করে ফেলে। ঘাতক দলের সদস্য মোস্তাফিজ ও ফয়সাল কিলিং মিশন শেষ করে ১৯ মে কলকাতা থেকে বাংলাদেশে ফিরে আসে এবং অপহরণ পূর্বক হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের বসুন্ধরার বাসায় ওঠে।

গত ১২ মে সন্ধ্যায় আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় এই মামলাটি দায়ের করেন। এই মামলায় শিমুল ভুইঁয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইঁয়া ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভুইঁয়া, শিলাস্তি রহমান ও কাজী কামাল আহমেদ বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। এছাড়া এ মামলায় দায় স্বীকার না করায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X