কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা উত্তর যুবদলের সদস্য সচিব মিরাজের জামিন

সাজ্জাদুল মিরাজ। ছবি : সংগৃহীত
সাজ্জাদুল মিরাজ। ছবি : সংগৃহীত

উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। বৃহস্পতিবার (১১ জুলাই) হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি।

সাজ্জাদুল মিরাজ কালবেলাকে জানান, ২০২৩ সালের ১৮ জুলাই বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচি চলাকালে রাজধানীর বাংলা কলেজ সংঘর্ষ ও হামলার ঘটনায় দুটি মামলায় ২নং আসামি ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তার পক্ষে জামিন শুনানি করেছেন ব্যারিস্টার ফরহাদ হোসেন।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফারকে সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম কারান্তরীণ থাকায় সংগঠনকে গতিশীল করতে গাফফারকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক কারান্তরীণ থাকায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফারকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হলো। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১০

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১১

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১২

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৩

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৪

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৫

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৬

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৭

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৮

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৯

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২০
X