কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জরিমানা পরিশোধ করলেন ‘রাফসান দ্য ছোট ভাই’, দিলেন মুচলেকাও

ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোট ভাই’। ছবি : সংগৃহীত
ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোট ভাই’। ছবি : সংগৃহীত

অনুমোদনহীন পানীয় বাজারজাতকারী কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোট ভাই’ জরিমানার ১৬ লাখ টাকা পরিশোধ করেছেন। এ ধরনের ব্যবসা আর করবেন না বলেও মুচলেকা দিয়েছেন তিনি।

বুধবার (২৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান।

মো. কামরুল হাসান জানান, সারা দেশে সরবরাহ করা কোমল পানীয় ‘ব্লু’-এর সব মালামাল আগামী ৭ দিনের মধ্যে তুলে নেওয়া এবং এ ধরনের ব্যবসা আর করবেন না বলে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান।

তিনি বলেন, ব্লু-এর কোনো অনুমোদন নেই। এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ না কি পানীয়। সেই প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালত গত ৪ জুন আদালত রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলায় বলা হয়, কোনো খাদ্যপণ্য উৎপাদন, বাজারজাত, বিক্রি করতে গেলে বাংলাদেশের জাতীয় মান সংস্থা বিএসটিআই এবং ওষুধ হলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নিতে হয়। এক্ষেত্রে কোনো কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে উৎপাদিত পানীয় ব্লু বাজারজাত, মোড়কজাত ও বিক্রি করায় অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ জন্য ব্লু উৎপাদন, মোড়কজাত ও বাজারজাতকারী মেসার্স ড্রিংক ব্লু বেভারেজ এবং এটির মালিক রাফসান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।

প্রসঙ্গত, এর আগে গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় অভিযান পরিচালনা করা হয়। যা গত ১৭ মে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই সময় ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিংকস তৈরি করার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X