কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

ক্যানসার আক্রান্ত শিশুর পাসপোর্ট ফেরত চেয়ে বাবার বিরুদ্ধে মায়ের রিট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত সাত বছর বয়সী শিশু মোয়াজের পাসপোর্ট বাবার কাছ থেকে ফেরত পেতে হাইকোর্টে রিট করেছেন তার মা রোকাইয়া তাহসিনা।

বুধবার (১৪ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার আদেশ দেবেন বলে জানান।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি মোয়াজের পাসপোর্ট ফেরত পেতে তার বাবার কাছে আবেদন করেন মা রোকাইয়া তাহসিনা। বিষয়টি আদালতে আসার পর শুনানি শেষে ক্যানসার আক্রান্ত শিশুকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে বাবা-মাকে একসঙ্গে বসে আলোচনা করে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুর মৌখিক নির্দেশ দেন আদালত। উভয়ের সম্মতিক্রমে সংশ্লিষ্ট সব কাগজপত্র হাইকোর্টে দাখিলের নির্দেশ দেওয়া হয়।

শিশুটির মা রোকাইয়া তাহসিনা জানান, তার সঙ্গে মোয়াজের বাবার বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে তাদের একমাত্র সন্তান মোয়াজ বর্তমানে ক্যানসার আক্রান্ত হয়ে চতুর্থ ধাপে রয়েছে।

তিনি অভিযোগ করেন, সন্তানের পাসপোর্ট বাবার কাছে আটকে থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X