কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৫:০১ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জায়েদ খানকে নারী আইনজীবীর লিগ্যাল নোটিশ

জায়েদ খান। পুরোনো ছবি
জায়েদ খান। পুরোনো ছবি

‘নারীরা জায়েদ খানে আটকায়, আর জায়েদ খান আটকায় সুন্দরী নারীতে’ এমন বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে জায়েদ খানকে এক নারী আইনজীবী লিগ্যাল নোটিশ দিয়েছেন।

রোববার ঢাকা জজ কোর্টের আইনজীবী মুনিমা মান্নান এ নোটিশ পাঠিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান থেকে বিরত না থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ১২ আগস্ট একটি বাংলা ছবির সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে ‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’ বক্তব্যটি প্রদান করে। যা বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টিভি এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়। এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীদের সম্মান ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করা হয়েছে। যেখানে ১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধে নারীদের বিশাল ত্যাগ ও অবদানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল। যেখানে বাংলাদেশের সংবিধান নারী ও পুরুষের সমান অধিকার প্রদান করা হয়েছে। যেখানে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেক নারী, সেখানে নারীর প্রতি এমন অবজ্ঞা স্বরূপ বক্তব্য, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে, সেখানে আপনার মতো একজন বাংলা চলচ্চিত্রের নায়কের এমন অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের নারীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১০

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১১

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১২

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৩

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৪

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৫

তবে কি আজ নেইমারের দিন?

১৬

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৭

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১৯

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

২০
X