বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকায় চাকরি নিলেন জায়েদ খান

জায়েদ খান। ছবি : সংগৃহীত
জায়েদ খান। ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান মার্কিন মুলুকে নিজের নতুন অবস্থান শক্ত করেছেন। কেবল অতিথি হিসেবে নয়, এবার তিনি দাপটের সঙ্গেই যুক্ত হলেন নিউইয়র্কভিত্তিক জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যম ‘ঠিকানা’র সঙ্গে। প্রতিষ্ঠানটিতে তিনি ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ বা বিনোদন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে এই প্ল্যাটফর্মেই ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের একটি শো দিয়ে উপস্থাপক হিসেবে তিনি বাজিমাত করেন।

জায়েদ খানের উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর প্রথম সিজনটি ব্যাপক জনপ্রিয়তা পায়। মোট ১২টি এপিসোড প্রচারিত হয়েছে এই সিজনে, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সব তারকারা। জায়েদ খানের সাবলীল উপস্থাপনা ও তারকাদের সঙ্গে আড্ডার ভিডিওগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে ঝড় তোলে। রিপোর্ট অনুযায়ী, প্রথম সিজনেই শো-টি ৫ কোটিরও বেশি ভিউ অর্জন করেছে।

সাফল্য নিয়ে যা বললেন জায়েদ শো-এর অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি বলেন, ‘আমরা কত ভিউ পেয়েছি সেটা চিন্তার বিষয় নয়, তবে এতো ভালোবাসা পেয়েছি—এটাই অনেক। আপনারা আমাদের বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন; এটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা।’

নতুন দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা সফল উপস্থাপনার পর এবার নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত হলেন এই অভিনেতা। ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘ঠিকানা নিউজে আরও অনেক ধামাকা থাকছে। আর সে কারণেই ঠিকানা নিউজের হেড অব এন্টারটেইনমেন্ট হিসেবে যুক্ত হয়েছি।’

উল্লেখ্য, চলতি বছরের (২০২৫) জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ার কারণে তিনি আর দেশে ফেরেননি। মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং সেখানেই ক্যারিয়ারের নতুন এই অধ্যায় শুরু করেছেন।

প্রসঙ্গত, দেশের জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনও বর্তমানে এই সংবাদমাধ্যমটির সঙ্গে যুক্ত রয়েছেন। এবার তার সহকর্মী হিসেবে বিনোদন বিভাগ সামলাবেন জায়েদ খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১২

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৪

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৫

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৬

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৭

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৮

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৯

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

২০
X