কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৩১ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গত সংসদের ৩৪৪ এমপিকে আসামি করে মামলার আবেদন

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা। ছবি : সংগৃহীত
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক পোশাককর্মীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের ৩৪৪ এমপিকে আসামি করে আদালতে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে।

গত ৬ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ’র আদালতে এ মামলাটি করেন ভুক্তভোগী নিজেই। এ ঘটনায় আগে কোনো মামলা হয়েছে কি না, তা যাচাই করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত।

বুধবার (০৮ জানুয়ারি) বাদীপক্ষের আইনজীবী মাসুদ মিয়া গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও এমপি শেখ হাসিনাসহ ২৯৫ জন ও সংরক্ষিত নারী আসনের ৪৯ জন এমপিকে আসামি করা হয়েছে।

ছাত্র-অভ্যুত্থানের সময় একদফার আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসকর্মী মো. আলাদুল ইসলাম ওরফে আলাউদ্দিন (২৮) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলার আবেদন করা হয়।

শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী টিপু মুনশি, ফরহাদ হোসেন, শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আবদুল লতিফ সিদ্দিকীসহ ৩৪৪ জন সাবেক সংসদ সদস্যকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করা হয়েছে। এর বাইরে আরও ১১৯ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করেছেন বাদী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলাউদ্দিন আশুলিয়ায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। গত বছরের ৫ আগস্ট তিনি ঢাকার আশুলিয়া এলাকায় ছাত্র-জনতার পক্ষে আন্দোলনে রাজপথে নামেন। ওইদিন দুপুর ২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ডান হাতে গুলিবিদ্ধ হন আলাউদ্দিন। তারপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X