কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সম্পদ জব্দ : দুদক মামলায় সাবেক এমপি হেনরী গ্রেপ্তার

মোছা. জান্নাত আরা হেনরীকে কোর্টে তোলা হচ্ছে। ছবি : কালবেলা
মোছা. জান্নাত আরা হেনরীকে কোর্টে তোলা হচ্ছে। ছবি : কালবেলা

সম্পদ জব্দের পর এবার সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মোছা. জান্নাত আরা হেনরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে গ্রেপ্তারের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। এসময় দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে হেনরীকে গ্রেপ্তার দেখান আদালত। দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন এসব তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন।

এদিকে এদিন হেনরীকে গ্রেপ্তার দেখানোর আবেদনে দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, আসামি হেনরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক অসদাচারণ এর মাধ্যমে ৫৭ কোটি ১৩ লক্ষ সাত হাজার ২২৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার দুই কোটি ৬৬ লক্ষ ৬৬ হাজার পাঁচশত ৭৭ টাকা ও ১৩ কোটি ৭৮ লক্ষ ৪৬ হাজার মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থের অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে এর রূপান্তর বা স্থানান্তর করেন। অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় সূত্রস্থ মামলাটি দায়ের করা হয়েছে।

এর আগে গত ২২ ডিসেম্বর জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।

এর আগে গত ১২ জানুয়ারি জান্নাত আরা হেনরীর নামে থাকা ১৯ দশমিক ৮২ একর জমি, তিনটি বাড়ি, দুইটি ফ্ল্যাট ও ১৬টি গাড়িসহ বিভিন্ন সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও হেনরীর নামে থাকা ১৯ টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে, যাতে ৫৬ কোটি ৬৫ লক্ষ ১৯ হাজার ৯২ টাকা রয়েছে। অবরুদ্ধ করা হয়েছে বিভিন্ন কোম্পানিতে থাকা শেয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা পশ্চিম বিএনপির সেক্রেটারি মুজিবর রহমানকে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দূরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১০

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১১

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১২

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৩

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৪

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৫

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৭

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৮

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

২০
X