তাড়াশ (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি আব্দুল আজিজ গ্রেপ্তার

অধ্যাপক ডা. আব্দুল আজিজ। ছবি : সংগৃহীত
অধ্যাপক ডা. আব্দুল আজিজ। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার ক‌রে‌ছেন র‌্যাব-১২ এর অভিযানিক এক‌টি দল।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটর এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান- তার বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। র‍্যাবের অন্য একটি সূত্র জানায়, এ মামলাসহ আরও একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

হাসপাতালের একাধিক সূত্র জানায়, রাত ১১ টার দিকে প্রথমে হাসপাতাল ঘিরে ফেলে একদল সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ১০ মিনিটের মধ্যে র‍্যাবের পোশাক পরিহিত কয়েকজন এসে তাকে নিয়ে যায়।

এর আগে গত ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ।

একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করেন আসাদ।

এতে অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৯ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ৩শ জনকে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ একাদশ জাতীয় নির্বাচনে ১২ ডিসেম্বর বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার বিনোদপুর বাজারে পূর্ব নির্ধারিত নির্বাচনী পথসভা সভা করতে যান। মামলার এক নম্বর বিবাদী আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের প্রত্যক্ষ হুকুমে অন্যান্য আসামিরা হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুরসহ নাশকতা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলায় শতাধিক বিএনপির নেতাকর্মী গুরুতর আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X