মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আইন প্রয়োগে ডিসিরা মূল সমন্বয়কারী হিসেবে কাজ করে : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি : সংগৃহীত
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি : সংগৃহীত

আইন প্রয়োগে জেলা প্রশাসকরা (ডিসিরা) বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের মধ্যে মূল সমন্বয়কারী হিসেবে কাজ করে বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট মিলনায়তনে ডিসিদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

তিনি বলেছেন, বিচার বিভাগীয় আদেশ কার্যকর করা, সময়মতো তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং জেলা বিচারক ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মিলে আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ডিসিদের ভূমিকা একটি দক্ষ, প্রতিক্রিয়াশীল এবং ন্যায্যবিচার ব্যবস্থা গড়ে তোলে। প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে একটি সু-সমন্বিত প্রচেষ্টা জনগণের আস্থাকে শক্তিশালী করে এবং তৃণমূল পর্যায়ে আইনের শাসনকে সমুন্নত করে। বর্তমান পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষা, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) দৃঢ় পদক্ষেপ নেওয়ার দাবি রাখে।

প্রধান বিচারপতি বলেন, আমি যখন বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলাম তখন আমার কাঁধে বিশাল দায়িত্ব অর্পিত হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর আমি বিচার বিভাগীয় সংস্কারের একটি বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করেছি। এ উদ্যোগ বাস্তবায়ন হলে বিচার বিভাগ শক্তিশালী হবে।

জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আপনারা নির্বাহী বিভাগের মাধ্যমে জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করেন। আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়নমূলক কাজের তত্ত্বাবধান এবং রাষ্ট্রের মর্যাদা সমুন্নত রাখার মতো সূক্ষ্ম দায়িত্ব পালন করেন। তবে আপনাদের কাজের একটি অপরিহার্য দিক হচ্ছে বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। জেলা আদালত এবং জেলা প্রশাসন, এই দুটি স্তম্ভ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। দুটি উদ্দেশ্যের কার্যক্রম স্বতন্ত্র তবে উদ্দেশ্য অবিচ্ছেদ্যভাবে যুক্ত।

তিনি বলেন, বিচার বিভাগ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করে। অন্যদিকে নির্বাহী বিভাগের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা নিশ্চিত করা, স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমে শাসন ব্যবস্থা সহজ করা। তাই এ দুই বিভাগের কাজ একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। তবে কোনোভাবেই বিরোধপূর্ণ হওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, যে জেলায় বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে, সেখানে আইন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বিকশিত হয়। একই সঙ্গে যেখানে স্থানীয় প্রশাসন বিচার বিভাগের স্বাধীনতাকে সম্মান করে, সেখানে শাসন ব্যবস্থা তার সর্বোচ্চ নৈতিক অবস্থানে পৌঁছায়।

প্রধান বিচারপতি বলেন, মনে রাখবেন ভবিষ্যতে আমাদের বিচার করা হবে আমাদের ক্ষমতা দিয়ে নয়, বরং আমরা সেই ক্ষমতা কীভাবে ন্যায়বিচারের সেবায় কাজে লাগিয়েছি, তা দিয়ে বিচার করা হবে।

চলমান ডিসি সম্মেলনের অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা এতে স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন ও যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু

দোকানে আটকে রেখে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই

ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাজিলের খেলা আবার কবে-কখন, প্রতিপক্ষ কে?

নেশার টাকার জন্য নির্যাতন, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

সাবস্টেশনে পানি ওঠায় কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হলে বিদ্যুৎ সংযোগে বিলম্ব

১০

উজানের ঢলে ফুলছে পদ্মা, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ পানি

১১

বান্দরবানে কমছে বন্যার পানি

১২

ক্যাম্পাসে জলাবদ্ধতা / ডিএসসিসি প্রশাসকের কাছে স্থায়ী সমাধানের দাবি ঢাবি ছাত্রদলের

১৩

বিশ্বকাপ জয়ের সেরা দাবিদারের নাম ঘোষণা করলেন গোল্ডেন বল জয়ী কিংবদন্তি

১৪

টানা বর্ষণে হাতিয়ায় কৃষি খাতে ২০ কোটি টাকার লোকসানের আশঙ্কা

১৫

চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল যুবকের

১৬

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৭

ময়মনসিংহ-নেত্রকোনা সীমান্তে আকস্মিক বন্যার শঙ্কা

১৮

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু, যা বলছে সুপারকম্পিউটার

১৯

গাজায় ১ বিলিয়ন ডলারের সহায়তা তহবিল দেবে ইইউ

২০
X