বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যত বেশি সংবাদ প্রকাশিত হবে, তত গণতন্ত্র উন্নত হবে : পিপি 

কোর্ট রিপোর্টার ইউনিটির (সিআরইউ) ইফতার মাহফিল। ছবি : কালবেলা
কোর্ট রিপোর্টার ইউনিটির (সিআরইউ) ইফতার মাহফিল। ছবি : কালবেলা

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেছেন, বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার অবদান অনেক বেশি। যত বেশি সংবাদ প্রকাশিত হবে, তত গণতন্ত্র উন্নত হবে। আমাদের দেশ এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর পুরান ঢাকার অভিজাত হোটেলে কোর্ট রিপোর্টার ইউনিটির (সিআরইউ) ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

ওমর ফারুক বলেন, ইসলামের ৩টি জিনিস আমার কাছে আশ্চর্য লাগে। হজ, ঈদগাহ মাঠের জামাত ও ইফতার। হজ্জ ও ঈদগাহে অন্য ধর্মাবলম্বীরা যেতে পারে না। কিন্তু ইফতারে সব ধর্মাবলম্বীরা মিলে আমরা ইফতার করতে পারি। তাদের সঙ্গেও একটা সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। এ তিনটির মাধ্যমে মুহাম্মদ (সা.) এর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল মুসলানদের ভ্রাতৃত্ব বোধ বাড়ানো। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা। সেজন্য রাসুল সা. দূরে গিয়ে ঈদগাহে নামাজ পড়তে বলেছেন। এখন তো ঘরে ঘরে মসজিদ দেখা যায়।

ইফতার মাহফিলে ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সভাপতি খুরশীদ মিয়া আলম বলেন, রোজার মাস আমাদের জন্য খুশির ও আনন্দের। শারীরিক মানসিক ও চারিত্রিক সব দিক বিবেচনায় রোজা আমাদের একটা নিয়মানুবর্তিতার মধ্যে রাখে। মানুষের ত্রুটি বিচ্যুতি ক্ষমার মাস রমজান। রমজানের প্রতিদান আল্লাহ নিজের হাতে দিবেন। সেজন্য মুসলমান হিসেবে এটার গুরুত্ব অনেক বেশি। এছাড়া এ মাসে কুরআনও অবতীর্ণ হয়েছে।

ইফতার মাহফিলে সংগঠনটির সভাপতি লিটন মাহমুদের সভাপতিত্বে উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার, সাবেক সভাপতি হাসিব বিন শহিদ ও বর্তমান সাধারণ সম্পাদক মামুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক নাইমুর রহমান, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন খান রিফাত, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রকি আহমেদ ও কার্যনির্বাহী সদস্য তসলিম হোসেন (রনি) উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X