কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৮:২৩ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

সোমবার (৩০ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে বলে জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বিকেল তিনটায় গুলশানে চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।

এ দিকে আনুপাতিক হারে (পিআর) ভোট এবং আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি যারা তুলছে, তারা এই দেশ ও জাতির সর্বনাশ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (২৯ জুন) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রমনা শাখার উদ্যোগে দলের সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে এই অনুষ্ঠান হয়।

রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, সব পর্যায়ের নেতা যারা দেশকে ভালোবাসেন তাদের বলছি, একটা জায়গায় আসেন- যে জায়গায় গেলে পরে দেশটার উন্নতি হবে, দেশের মানুষের উন্নতি হবে। এ ভাবে বড় বড় সমাবেশ করে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবেন না। সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয়, তাহলে আমরা সারা বাংলাদেশকে একদিনের সমাবেশের আওতায় আনতে পারি। সারা বাংলাদেশ একদিনে সমাবেশ করবে, কেউ কোনো জায়গা ছাড়বে না। কিন্তু এটা তো সিস্টেম হলো না।

সবাইকে অনুরোধ জানাব, আউল-ফাউল কথাবার্তা বইলেন না কেউ। আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না।

ইসলামী আন্দোলন বাংলাদেশকে ইঙ্গিত করে তিনি বলেন, হাসিনার সময়ে যখন বিএনপি-জামায়াতের ওপরে স্টিমরোলার চালানো হচ্ছিল, তখন ওই দলটি এবং তার নেতা দূরে থেকে বাহবা দিয়েছেন। ইনডাইরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছেন। কালো নির্বাচন, রাতের নির্বাচন, ডামি নির্বাচন; তিনবার নির্বাচন হয়েছে, ওনারা কোনো প্রতিবাদ করেননি।

এখন লম্বা কথা বলছেন- আগে দিতে হবে স্থানীয় নির্বাচন, এরপর দিতে হবে পিআর সিস্টেম (আনুপাতিক পদ্ধতি)। যতদিন এগুলো না হবে, ততদিন এ দেশে কোনো নির্বাচন হবে না। একেকজন একেকটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচন অবস্থার সর্বনাশ করে দিয়ে এই দেশ ও জাতির সর্বনাশ করতে চাচ্ছেন।

‘পিআর পদ্ধতি কই থেকে আসে’ এমন প্রশ্ন করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশটাকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কিছু করেন না, শুধু আপনার কথামতোই হতে হবে, স্থানীয় সরকার আগে হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই? কই থেকে আবিষ্কার করেন এগুলো? কে দেয় বুদ্ধি আপনাদের? এসব কুপরামর্শ নিয়ে, এই দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজ মাঠে নেমেছে।

দেশকে ভালোবেসে সবাইকে এক জায়গায় আসার আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, যারা দেশকে ভালোবাসেন, একটা জায়গায় আসেন। যে জায়গায় গেলে পরে দেশ ও দেশের মানুষের উন্নতি হবে।

সদস্য সংগ্রহ অভিযান প্রসঙ্গে বিএনপি নেতা আব্বাস বলেন, প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ। কিন্তু আওয়ামী দোসর, খারাপ লোক, চাঁদাবাজ এদের সদস্য করা যাবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন সরদারের সভাপতিত্বে এবং সদস্য শরীফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, মহানগর দক্ষিণের তানভীর আহমেদ রবিন, রমনা থানার আইয়ুব উল ইসলাম আইয়ুব, তোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

১০

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

১১

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

১২

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১৩

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১৪

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৭

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৮

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৯

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X