কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি সুবিদ আলীর স্ত্রীর জমিসহ ১২ হিসাব অবরুদ্ধ 

মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া। ছবি : সংগৃহীত

কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূইয়ার স্ত্রী মাহমুদা আখতারের নামে গাজীপুর, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন জায়গায় থাকা ৪ দশমিক ৭৫ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তার নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১২টি হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

এদিন এসব স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সহিদুর রহমান।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৬৭৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও আসামি মাহমুদা আখতার নিজ নামীয় ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লক্ষ ৯১ হাজার ১৪ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন। আসামি মাহমুদা আখতার কর্তৃক অর্জিত সব সম্পদ এখনো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে মামলাটি তদন্তকালে এখন পর্যন্ত প্রাপ্ত তার নামীয় বর্ণিত স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর, স্থানান্তর কিংবা রুপান্তর করতে না পারেন সেজন্য স্থাবর সম্পত্তিসমূহ জব্দ ও অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

ইরানের যেকোনো হামলার জবাবে পূর্ণ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ইসরায়েলের

১০

মহিষবোঝাই ভটভটি উল্টে নিহত ২

১১

মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

১২

স্পেন-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ কখন, কোথায়? অনলাইনে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১৩

বিশ্বকাপ ট্রফি সম্পর্কে জানা-অজানা ৫ তথ্য

১৪

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে

১৫

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

১৬

কোথায় আছেন মোজতবা খামেনি?

১৭

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কৃষকের

১৮

বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম ৭৪ লাখ, দেখবেন কারা?

১৯

বুলেট ট্রেনে চীনের সহযোগিতার আগ্রহ, রাষ্ট্রদূতকে সিসিসিআই সভাপতির ধন্যবাদ

২০
X