কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পিস টিভি চালু করতে সরকারকে আইনি নোটিশ

ইসলামি বক্তা ডা. জাকির নায়েক ও পিস টিভির লোগো। ছবি : সংগৃহীত
ইসলামি বক্তা ডা. জাকির নায়েক ও পিস টিভির লোগো। ছবি : সংগৃহীত

খ্যাতনামা ইসলামি বক্তা ডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ ফের চালুর দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী।

রোববার (১৩ জুলাই) আইনজীবী মো. আশরাফুজ্জামান এ আইনি নোটিশটি পাঠান।

এদিকে জুলাই অভ্যুত্থানের পরে গত ১৯ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েক জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেওয়ায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছে।

তিনি আরও জানান, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের জুলাইতে ঢাকায় হোলি আর্টিজানে হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এ অভিযোগের পর থেকে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়। হোলি আর্টিজানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের ওপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়।

ভারতীয় এই ইসলাম প্রচারক ৭ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে নির্বাসিত আছেন। সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১০

গন্তব্য

১১

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১২

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৩

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৪

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৫

আইনজীবী বারে হামলা

১৬

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৭

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৮

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৯

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

২০
X