কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের মামলায় বিএনপি নেতা চাঁদের রিমান্ড ও জামিন নামঞ্জুর

কিশোরগঞ্জ আদালত চত্বরে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ আদালত চত্বরে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন কিশোরগঞ্জ আদালত। একই সাথে তাকে কারাগারে প্রেরণের নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাইদ চাঁদকে নিয়ে আসা হয়।

এ সময় আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর মোবারক হোসেন ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলত-৫ এর বিচারক রাশিদুল আমিন রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন দ্রুত বিচার আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল। অন্যদিকে আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা বিএনপির সহসভাপতি জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন।

এর আগে গতকাল একই আদালতের বিচারক শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গত ২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আব সাঈদ চাঁদ (৬৫) নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। এ ঘটনায় এখন পর্যন্ত চাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজায় আসেননি সৌদির কেউ  

দুদকেই বেশি দুর্নীতি, চরিত্র বদলাতে হবে : মাহবুব উদ্দিন খোকন

ফুটবলে সম্প্রীতির বার্তা নিয়ে ঢাকায় মাঠে নামল ১৬ এয়ারলাইন্স

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন কাবার ইমাম

সারাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কতা

‘অসহায়-সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম লক্ষ্য’

প্রাইভেট হাসপাতালে দেখছিলেন রোগী, সাংবাদিক দেখে দৌড়ে পালালেন সরকারি চিকিৎসক

হবিগঞ্জ সদর হাসপাতালের গেটে মানব কঙ্কাল, এলাকায় চাঞ্চল্য

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে, জানাল এআই

ঘুমন্ত বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

১০

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

১১

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

১২

মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে: অনন্ত জলিল

১৩

অফিসের বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় চাকরি গেল পিয়নের, আদালতের রায়ে পুনর্বহাল 

১৪

শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬

১৫

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

১৬

তাপমাত্রা-বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাস

১৭

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

১৮

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়, কী বললেন স্কালোনি

১৯

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X