কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগে ৩ সমন্বয়ক কারাগারে 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে চাঁদাবাজির অভিযোগে উত্তরা পশ্চিম থানার মামলায় তিন সমন্বয়ককে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- এএইচএম নোমান রেজা, তানজিল হোসেন, ফারিয়া আক্তার তমা।

বিষয়টি নিশ্চিত করে আদালতে উত্তরা পশ্টিম থানা প্রসিকিউশন বিভাগের এসআই মো. আতিকুর রহমান খান জানান, আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল মালেক খান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে মামলা থেকে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে আসামিরা নিজেদের সমন্বয় পরিচয় দেয়। পুলিশের অগোচরে দেলোয়ার হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেয়ার কথা জানিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের সাড়ে ৫ লাখ টাকা জোগাড় করে দেয় পরিবারটি। বিকেল চারটার মধ্যে বাকী সাড়ে চার লাখ টাকা দিতে বলে। অন্যথায় ক্ষতি করার হুমকি দিয়ে চলে যায়। এরপর শুক্রবার পরিবারের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। মামলা দায়েরের পর শুক্রবার রাত ১২ টা ৫০ মিনিটের দিকে এ এইচএম নোমান রেজাকে বিমান বন্দর থানার সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্যানুযায়ী রাত ৩ টা ৪০ মিনিটের তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে বিমান বন্দর থানার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X