কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি কার্যক্রম পরিচালনা বিচারের নামে প্রহসন : মাহবুবুর রহমান খান

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

সুপ্রিম কোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল বিচারকাজ অবিলম্বে প্রত্যাহার না করলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কালো পতাকা মিছিলসহ লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা।

বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের পর এই হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলে বাংলাদেশ আইন সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান বলেন, সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি কার্যক্রম পরিচালনা বিচারের নামে প্রহসন।

এ সময় আইনজীবীরা বলেন, ভার্চুয়াল শুনানির ফলে অনেক গুরুত্বপূর্ণ মামলা নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এতে বিচারের নামে প্রহসন হচ্ছে। কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তাই অবিলম্বে ভার্চুয়াল বিচারকাজ প্রত্যাহারের দাবি জানান তারা।

এর আগে অর্ধশতাধিক আইনজীবী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। এ সময় ভার্চুয়াল বিচারকাজ প্রত্যাহারে বিভিন্ন স্লোগান দেন তারা।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X