কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১০:৫০ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ
এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা

সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা করা হচ্ছে। পুরোনো ছবি
এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা করা হচ্ছে। পুরোনো ছবি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাভারে সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে দিয়ে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক এমপি সাইফুল ইসলাম, আব্দুল্লাহিল কাফি, সৈয়দ নূরুল ইসলাম, আসাদুজ্জামান (রিপন), সাহিদুল ইসলাম, মো. শাহ জামান, এ এফ এম সায়েদ রনি, মো. আলী ও সোহেল মিয়া।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্ত শেষে সংগৃহীত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ১৯ জনকে আসামি করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাভারে সংঘটিত হত্যাকাণ্ডে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এখন অভিযোগপত্রের ওপর শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেবে কি না এবং আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

উল্লেখ্য, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভার এলাকায় সংঘটিত এ ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। অভিযোগ রয়েছে, আন্দোলনের সময় আসহাবুল ইয়ামিনকে একটি আর্মড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) বা সাঁজোয়া যানে তুলে নেয়া হয়। পরে চলন্ত এপিসি থেকে তাকে ফেলে দেয়া হলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীকালে তার মৃত্যু হয়।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পরে ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে প্রসিকিউশনের কাছে এই প্রতিবেদন জমা দেয়। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

কালবেলা/কেএইচআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১০

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১১

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১২

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৩

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৪

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৬

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৭

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৮

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

১৯

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

২০
X