কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৪:২৮ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

যারা জোর করে ক্ষমতায় থাকতে চায় তারাই সহিংসতা করছে : আদালতে খসরু

রিমান্ড শুনানিতে আদালতে হাজির করা হয় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও  জহির উদ্দিন স্বপনকে। ছবি : কালবেলা
রিমান্ড শুনানিতে আদালতে হাজির করা হয় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন স্বপনকে। ছবি : কালবেলা

পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানিতে আদালতের অনুমতি নিয়ে খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গায়েবি মামলার শব্দটি বিশ্বের কোনো দেশে ব্যবহৃত হয় না। অথচ বিরোধীদলের ৫০ লাখ মানুষ গায়েবি ও মিথ্যা মামলার শিকার হয়েছে। বাংলাদেশের মানুষ যাতে ভোট দিতে না পারে তাই এসব গায়েবি মামলা দেওয়া হয়েছে। যেখানে লখো জনতার সমর্থন আছে, সেখানে আমরা কেন সহিংসতা করব? যাদের জন সমর্থন নেই, জোর করে ক্ষমতায় থাকতে চায় তারাই এই সহিংসতা করছে।’

এদিন দুজনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির পুলিশ পরিদর্শক মো. তরীকুল ইসলাম।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট তাপস কুমার পাল জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় আসামিপক্ষে আইনজীবী মহসিন মিয়া, আব্দুস সালাম হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

উল্লেখযোগ্য আসামিরা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জহির উদ্দিন স্বপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

সংসদে রফিকুল ইসলাম খান / ‘বাজেটে গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে’

অনুদানের তালিকায় নড়াইলের জামায়াত এমপির মেয়ের নাম

সৌদি-মিসরের যৌথ স্যাটেলাইট প্রকল্প, নজরদারির আতঙ্কে ইসরায়েল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

ভারত সফর করতে পারেন ডোনাল্ড ট্রাম্প

ঘরের চালের টিন কেটে হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা 

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

গত ৪ মাসে ব্যাংক লুটের খবর নেই: সংসদে পার্থ

রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ইউক্রেনের হামলা 

১০

রোববার ক্যাম্পেইন শুরু / ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল কারা পাবে, কারা পাবে না

১১

ইরানের শেষ মুহূর্তের ‘গোল’ কেন বাতিল, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

১২

‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’—সংসদে স্পিকার

১৩

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

১৪

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র সদস্য নিহত

১৫

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

১৬

বন্যহাতির আক্রমণে শ্রমিক নিহত

১৭

ট্রাকভর্তি সরকারি বই-খাতা জব্দ, নেপথ্যে কারা?

১৮

ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে কে কোন দায়িত্বে?

১৯

ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

২০
X