কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক নিয়োগে পরীক্ষা বাতিল চেয়ে রিট

হাইকোর্ট। ছবি : সংগৃহীত
হাইকোর্ট। ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর প্রথম ধাপের অনুষ্ঠিত লিখিত পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। পাশাপাশি এই পরীক্ষার পরবর্তী কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

গত শুক্রবার (৮ ডিসেম্বর) রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩টি বিভগের ১৮টি জেলায় (রংপুর ৮, বরিশাল ৬, সিলেট ৪) এবারের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

বুধবার (১৩ ডিসেম্বর) বরিশাল বিভাগের এক পরীক্ষার্থী এ রিট করেছেন বলে জানিয়েছেন আইনজীবী মো. দেলোয়ার হোসেন।

রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, জনপ্রশাসন সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের কমিশনারসহ ১৩ জনকে বিবাদী করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

আইনজীবী দেলোয়ার হোসেন জানান, ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করে নানা উপায়ে অনেকে পরীক্ষা দিয়েছেন। তাই এসব কারণে বরিশাল বিভাগের পরীক্ষার্থী ফাতেমা আক্তার পরীক্ষা বাতিল চেয়ে রিট করেছেন। আর অন্তর্বর্তীকালীন এ পরীক্ষার পরবর্তী কার্যক্রম স্থগিত চেয়েছেন। আগামীকাল কার্যতালিকায় আসলে রিটের ওপর শুনানি হতে পারে।

মন্ত্রণালয় জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে প্রথম ধাপের পরীক্ষার ফলাফল প্রকাশ করে চলতি মাসের শেষে বা জানুয়ারির প্রথমার্ধে দ্বিতীয় ধাপ এবং শেষ দিকে তৃতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ১৭ জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১০

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১১

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১২

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৩

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৪

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৫

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৬

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৭

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৯

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

২০
X