কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০২:৫৭ পিএম
আপডেট : ১২ মে ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ
বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলন

আদালতে গ্রেপ্তার ১৪ শিক্ষার্থী

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পুরোনো ছবি
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পুরোনো ছবি

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর চেয়ে আন্দোলন করা গ্রেপ্তার ১৪ শিক্ষার্থীকে ঢাকার আদালতে হাজির করা হয়েছে।

রোববার (১২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তাদের আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আল আমিন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেছে। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন- চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চাই কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মামুন রশিদ রতন, সদস্য সচিব মো. রাসেল, হুমায়ন কবির মানিক দাস, আল আমিন, শেখ ফরিদ, আজম মোহাম্মদ, মো. সাদ্দাম হোসেন, আব্দুল হাকিম, রিমা আক্তার, শারমিন আক্তার দৃষ্টি, ফাতেমা আক্তার, মো. শরীফুল হাসান শুভ ও খোকন। এর আগে সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর দাবি করা ৫১৪ আন্দোলনকারীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক এম এলিস মাহমুদ বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনকে আসামি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

১০

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

১১

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

১২

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

১৩

জীবিকার তাগিদে গিয়েছিলেন ক্ষেতে, হঠাৎ বজ্রপাতে হারালেন প্রাণ

১৪

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে পরিত্যক্ত বাস সরাল ডিএসসিসি

১৫

আল-আরাফাহ্ ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

১৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জর্ডানের অনন্য নজির

১৭

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৮

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

১৯

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

২০
X