কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার বেনজীরকে দুদকের আল্টিমেটাম

৬ জুনের মধ্যে বেনজীরের বক্তব্য চেয়েছে দুদক। ছবি : সংগৃহীত
৬ জুনের মধ্যে বেনজীরের বক্তব্য চেয়েছে দুদক। ছবি : সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে নিয়ে এখনো আলোচনা-সমালোচনা চলছে সর্বমহলে। প্রতিদিনই গণমাধ্যমের প্রধান শিরোনামে জায়গা করে নিচ্ছেন তিনি। এবার তাকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৬ জুনের মধ্যে দুদকে হাজির না হলে দুদক ধরে নেবে বেনজীরের কোনো বক্তব্য নেই।

দুদক কমিশনার জহরুল হক জানিয়েছেন, তবে তিনি (বেনজীর) চাইলে অনুসন্ধান কর্মকর্তা ১৫ দিন সময় দিতে পারবে।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান জানিয়েছেন, গত ২ জুন জানা যায়, গত ৬ মাসে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলেছেন, সেই টাকা কোথায় নিয়েছে সে বিষয়ে খোঁজ চলছে। ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারবেন।

খুরশীদ আলম জানান, আগামী ৬ জুন তাকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে। এর আগে কিছুই বলা যাচ্ছে না। দুদক তাকে সুযোগ দিয়েছে এখন এটি তার বিষয় সেটি তিনি গ্রহণ করবেন কি না।

এর আগে গত ২৬ মে বেনজীরের পরিবারের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির আংশিক শেয়ারসহ ১১৯টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।

ক্রোকের নির্দেশ পাওয়া সম্পত্তির মধ্যে রয়েছে ১১৯টি দলিল। যার মধ্যে ঢাকায় ৪টি ফ্ল্যাট। এর মধ্যে ২০৪২ স্কয়ার ফিট ২টি এবং ২০৫৩ স্কয়ার ফিট ২টি। ৪টি নিজ নামীয় কোম্পানি, ৪টি বিও অ্যাকাউন্ট। ১৫টি আংশিক মালিকানাধীন কোম্পানির শেয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১০

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১১

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১২

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৩

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৪

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৫

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৭

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৮

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৯

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

২০
X