কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮৫ জন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ‘ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৫৮৫ জন। এ ছাড়া অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৪৯২ জনকে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে ৫৮৫ জন ও অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে উদ্ধার হওয়া যত অস্ত্র- একটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, তিনটি কার্তুজ, একটি লোহার দা ও ৬টি চাকু।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ ঘটনার পর দেশের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার।

এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। মূলত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতেই অন্তর্বর্তী সরকার ‘অপারেশ ডেভিল হান্ট’ পরিচালনার উদ্যোগ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X