কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে একাধিক ইউরোপীয় নাগরিক গ্রেপ্তার

ইরানের পতাকা ও হ্যান্ডকাফ। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা ও হ্যান্ডকাফ। ছবি : সংগৃহীত

ইরানে একাধিক ইউরোপীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩০ জুন) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান একাধিক ইউরোপীয় নাগরিককে বিভিন্ন প্রদেশ থেকে গ্রেপ্তার করেছে। এসব নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে কোনোভাবে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

সোমবার বিচার বিভাগের একজন মুখপাত্র এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ইউরোপীয়দের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে বা তারা কোন দেশের নাগরিক, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ ও নিরাপত্তা সংস্থা। লাহাভ ৪৩৩ ন্যাশনাল ক্রাইম ইউনিট এবং শিন বেতের (ইসরায়েলি নিরাপত্তা সংস্থা) যৌথ অভিযানে চলতি মাসের মাঝামাঝি সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রথম ঘটনায়, ১৪ জুন রাতে তিবেরিয়াস শহর থেকে ইয়োনি সেগাল (১৮) ও ওমর মিজরাহি (২০) নামের দুই যুবককে আটক করা হয়।

তদন্তে উঠে এসেছে, তারা কয়েক মাস ধরে ইরানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ স্থানের ছবি ও তথ্য পাঠাচ্ছিলেন। এসব তথ্যের মধ্যে ছিল বিভিন্ন শপিংমলের নিরাপত্তা ব্যবস্থা, দোকানের সংখ্যা, স্থাপনার বিন্যাসসহ নানা গুরুত্বপূর্ণ উপাত্ত।

তারা হাইফার গ্র্যান্ড মল, তিবেরিয়াসের বিগ ফ্যাশন, তেলআবিবের ডিজেঙ্গফ সেন্টার ও ইচিলোভ হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকাগুলোর তথ্য সরবরাহ করেছে। সংশ্লিষ্ট স্থানগুলোতে অবস্থানকালে তারা নিজেদের লাইভ লোকেশনও ইরানিদের কাছে পাঠাতো এবং পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকত।

তদন্তকারীরা আরও জানায়, তাদের একটি গুপ্ত হত্যা মিশনের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই লক্ষ্যে তাদের একটি ভিনদেশে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার কথা বলা হয়েছিল। প্রশিক্ষণ শেষে টার্গেটের পরিচয় জানানো হতো।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X