কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ১২:৫২ এএম
আপডেট : ২১ মে ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

৩০ টাকার জন্য বন্ধুকে খুন

পুলিশের হাতে গ্রেপ্তার আসামি। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার আসামি। ছবি : কালবেলা

ত্রিশ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর মতিঝিলে এক বন্ধুকে আরেক বন্ধু খুন করে। মঙ্গলবার (২০ মে) এ ঘটনায় মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গী মাজার এলাকা থেকে আসামি রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর হত্যার কারণ বেরিয়ে এসেছে।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হত্যার শিকার হয়েছেন মমিন। রাকিব ও মমিন বন্ধু। রাকিব পরিচ্ছন্নতা কর্মী ও মমিন একটি দোকানের কর্মচারী। গত ১২ মে সন্ধ্যায় রাকিব, মমিন ও আরেক বন্ধু আলামিন মিলে এজিবি কলোনি ও আল হেলাল জোনের আম গাছ থেকে আম পেড়ে এজিবি কলোনি কাঁচা বাজারে ৩৯০ টাকায় বিক্রি করে।

তিন ভাগের একভাগ ১৩০ টাকা আলামিনকে দিয়ে দিলে আলামিন চলে যায়। অবশিষ্ট ২৬০ টাকার মধ্য থেকে রাকিব ৮০ টাকা খরচ করে ফেলে। রাত ৯টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে রাস্তার ওপর ময়লার ডাস্টবিনের পাশে রাকিব ভুক্তভোগী মমিনকে আম বিক্রির ১০০ টাকা দেয়। ১০০ টাকা পেয়ে মমিন আরও ৩০ টাকা দাবি করলে রাকিব ও মমিনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

পরে দুজন বাড়ি চলে যায়। পরদিন ১৩ মে সকাল ১০টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারের সামনে ময়লার ডাস্টবিনের পাশে দুজনের দেখা হলে আবার তাদের মধ্যে ঐ টাকা নিয়ে তর্ক হয়। তর্কের একপর্যায়ে রাকিব মমিনকে থাপ্পড় দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মমিন রাকিবকে ইট দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে ডান পাশে আঘাত করে। এতে মমিন মাটিতে পড়ে গেলে রাকিব রিকশা ডেকে এনে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করলে রাকিব কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা হয়। এ মামলায় রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে সোপর্দ করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রাকিব। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জ্বিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১২

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৩

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৫

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৬

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৭

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৮

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৯

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

২০
X