কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৩:৩৫ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুর সঙ্গে কফি খেতে যাওয়া তরুণীর লাশ মিলল ফ্লাইওভারের নিচে

শাহিদা ইসলাম মিম। ছবি : সংগৃহীত
শাহিদা ইসলাম মিম। ছবি : সংগৃহীত

রাজধানীর রমনার মালিবাগ ফ্লাইওভারের নিচ থেকে শাহিদা ইসলাম মিম (৩২) নামে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) ভোরের দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত তরুণী হাতিরঝিল থানার ওমর আলী লেনে ভাড়া বাসায় মা ও ভাইকে নিয়ে থাকতেন বলে জানা গেছে।

এ বিষয়ে রমনা থানার সুরতহাল প্রতিবেদনকারী উপপরিদর্শক (এসআই) আমেনা খানম বলেন, রাতে আমরা খবর পেয়ে রমনা থানাধীন সোহাগ পরিবহন কাউন্টারের সামনের মালিবাগ মৌচাক ফ্লাইওভারের নিচে যাই। সেখান থেকে ওই তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠাই।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি রাত ৮টার দিকে তার এক বন্ধুর সঙ্গে কফি খাওয়ার কথা বলে হাতিরঝিলের বাসা থেকে বের হন। তিনি বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টে ড্যান্সার হিসেবে কাজ করতেন। তাকে ফ্লাইওভার থেকে কেউ নিচে ফেলে দিয়েছে কিনা সে বিষয়টি এখনো জানতে পারিনি। ফ্লাইওভার থেকে পড়ার আগে সে ধর্ষিত বা নেশা জাতীয় কোনো কিছু খেয়েছিল কিনা সেটি ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, ঘটনার পর থেকেই আমরা এর পেছনের রহস্য খোঁজার চেষ্টা করছি। তিনি তার কোনো বন্ধুর সঙ্গে কফি খেতে বাসা থেকে বের হয়েছিলেন সেটা জানার চেষ্টা করছি। তার মাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তিনি ওই বন্ধুর নাম বলতে পারেননি। ফ্লাইওভারের উপরে একটি বসার জায়গা ছিল সেখান থেকে সে অসাবধানতাবশত পড়ে গিয়েছে, না কি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সে বিষয়টি জানার চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১০

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১১

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১২

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৫

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৬

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৭

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X