কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে হোটেল থেকে আটক ১৩ তরুণ-তরুণী

আটক হওয়া তরুণ-তরুণী। ছবি : কালবেলা
আটক হওয়া তরুণ-তরুণী। ছবি : কালবেলা

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৩ তরুণ-তরুণীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে কলাতলী লাইটহাউস এলাকার এবিসিএল রিসোর্ট অ্যান্ড গেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ ছিল আমাদের কাছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে হোটেল মোটেল জোন লাইটহাউস এলাকার এবিসিএল রিসোর্ট অ্যান্ড গেস্ট হাউসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গেস্ট হাউসের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত সাতজন তরুণী এবং ছয় তরুণসহ ১৩ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বয়স ১৯ থেকে ২৮ বছরের মধ্যে। তাদের কারও কাছে জাতীয় পরিচয়পত্র ছিল না।

আপেল মাহমুদ আরও বলেন, পরিচয়পত্র ছাড়া হোটেলে আসা এসব তরুণ-তরুণীর কোনো বিপদ হলে সমস্যায় পড়তে হতো আমাদের। তাই তাদের আটক করে পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। আইডি কার্ড ছাড়া কেন কক্ষ ভাড়া দেওয়া হয়েছে সেজন্য হোটেল কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিয়মের পাসের সন নিয়ে ‘গড়মিল’

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

১০

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

১১

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১২

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১৩

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১৪

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৫

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৬

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৭

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৮

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৯

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

২০
X