সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে টিকটকার তরুণীর ছুরিকাঘাতে বাড়িওয়ালা আহত

টিকটকার রিয়া মনি। ছবি : সংগৃহীত
টিকটকার রিয়া মনি। ছবি : সংগৃহীত

সাভারে বাড়িওয়ালাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে টিকটকার রিয়া মনি নামের এক তরুণীর বিরুদ্ধে। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ।

এর আগে শনিবার রাত ১১টার দিকে সাভারের দেওগাঁও খ্রিস্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইব্রাহিম। তিনি সাভারের দেওগাঁও খ্রিস্টানপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। অভিযুক্ত রিয়া একই এলাকার বাবুর স্ত্রী। তারা ইব্রাহিমের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

আহতের ভাই দিপু জানান, রিয়ামনি টিকটকে আসক্ত ছিল। আমার ভাইকে রিয়ার স্বামী ধরেছিল আর রিয়া ছুরিকাঘাত করেছে। আমার ভাই এখন মৃত্যুশয্যায়। কী কারণে আমার ভাইকে তারা ছুরিকাঘাত করল এখনও জানি না। ভাইয়ের অপারেশন হয়েছে। তার সাথে কথা বলতে পারলে এ ব্যাপারে জানা যাবে।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই রাজু আহমেদ বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। ছুরিকাঘাতের ঘটনাটি সঠিক। তবে রিয়া কিংবা তার স্বামী ছুরিকাঘাত করেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

দাম্পত্য কলহ ও ঋণের চাপ, প্রাণ দিলেন ইউপি সদস্য

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১০

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১১

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৩

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৪

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৫

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৬

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৭

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১৮

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৯

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

২০
X