কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক প্রেমিকের গাড়িতে গাঁজা রেখে পুলিশে খবর তরুণীর

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

দীর্ঘদিনের প্রেমও যে কোনো কারণে ভেঙে যেতে পারে। ঠুনকো কারণে সম্পর্ক ভেঙে যাওয়া নতুন কিছু নয়। প্রেম ভেঙে গেলেও তার প্রতিশোধ নিতেও অনেকে নানা ফন্দি আটেন। এবার সামনে এসেছে এক বিচিত্র ঘটনা। সাবেক প্রেমিককে ফাঁসাতে গাড়িতে গাঁজা রেখে পুলিশে খবর দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাবেক প্রেমিককে ফাঁসাতে এমন কান্ড ঘটালেও পরে তা প্রকাশিত হয়ে হয়ে পড়ে। এতে করে উল্টো ফেঁসে গেছেন তরুণী নিজেই। আটক করা হয়েছে ওই তরুণীর সহযোগী বর্তমান প্রেমিকসহ ছয়জনকে। আর ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য ভেলেঙ্গানার হায়দরাবাদে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁসানোর চেষ্টা করা ওই তরুণীর নাম আধোক্ষজা। আর তার সাবেক প্রেমিকের নাম ছিল শ্রাবণ। কয়েক মাস আগে তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। কিন্তু তিনি তা আর মানতে পারেননি। ফলে প্রাক্তনকে ফাঁসানোর পরিকল্পনা করেন তরুণী। আর তাতে সহযোগিতা করে প্রেমিকসহ পাঁচজন।

পরিকল্পনা অনুসারে তরুণী তার প্রাক্তনের সঙ্গে যোগাযোগ করেন এবং সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দেন। এমনকি একপর্যায়ে সব ভুলে আবার শুরু করতে দেখার করার জন্য পার্কে ডাকেন। পার্কের সামনে পৌঁছাতেই তরুণীর তার সঙ্গীদের নিয়ে গাড়িতে উঠে বসেন। এরপর এক ফাঁকে গাড়িতে গাঁজা রাখেন বন্ধুরা। পরে প্রাক্তেনের সঙ্গে কথা বলা শেষে স্থানীয় জুবিলি হিলস পুলিশ স্টেশনে যান তিনি।

পুলিশের কাছে গিয়ে তরুণী অভিযোগ করেন যে পার্কের সামনে গাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে। তবে সেখানে সবার একসঙ্গে আসা তরুণীর অসংলগ্ন কথায় সন্দেহ শ্রাবণের। গাড়িতে ভালোভাবে খুঁজতে মেলে গাজার সন্ধান। এরপর পুলিশ ওই তরুণীসহ তার বন্ধুদের জেরা করে।

জেরায় তরুণী জানান, প্রেমের সময়ে শ্রাবণ তার চরিত্র নিয়ে কথা বলতেন। এজন্য ক্ষোভে তিনি প্রতিশোধ নিতে এ ধরনের পরিকল্পনা করেন। পরে প্রেমিকসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরইমধ্যে তাদের গ্রেপ্তারও করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X