কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

লেগুনায় আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তিন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

রাজধানীর মিরপুরে লেগুনায় আগুন দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে লেগুনায় আগুন দেওয়ার অভিযোগে তাদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৯ নভেম্বর) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হওয়াদের মধ্যে রয়েছে মো. মোবারক (১৮), শাহিনুর ইসলাম শাকিল (২১), তাহেরুল ইসলাম হৃদয় (২১)।

তিনি বলেন, মিরপুর থানার ৬০ ফিট সড়কে রাত ১টার দিকে একটি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। লেগুনাটি রাস্তায় পার্কিং করে রাখা ছিল। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে কাজ করে থানা পুলিশ। আগুনে গাড়ির ইঞ্জিনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে মিরপুর থানা পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার করেছে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

ওসি মহসীন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X