কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

স্কুল ছুটির ভিড়ে ছিনতাই করত তারা

গ্রেপ্তার হওয়া জনি ও সাগর। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া জনি ও সাগর। ছবি : কালবেলা

রাজধানীর মিরপুর এলাকায় বিভিন্ন স্কুল ছুটির সময়ে অভিভাবক ও শিক্ষার্থীদের ভিড়ের মধ্যে ঢুকে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন।

এর আগে গতকাল রোববার (২৬ নভেম্বর) রাজধানীর মিরপুর মডেল থানার মনিপুর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থাকা একটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. জনি (২৩) ও মো. সাগর (২৪)।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, জনি ও সাগর পেশাদার ছিনতাইকারী। তারা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে। সুযোগ বুঝে অভিভাবকদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন, তাদের টার্গেট স্কুলের সামনে অপেক্ষমাণ মহিলা অভিভাবকরা। তারা সাধারণত স্কুল ছুটির সময় এসব অভিভাবকদের আশপাশে ঘুরঘুর করে। এরপর সুযোগ বুঝে ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। এসময় কেউ বাধা দিলে তাকে ছুরি দিয়ে মারার ভয় দেখায়।

মিরপুর থানার ওসি জানান, স্কুল ছুটির সময় অভিবাবকরা সন্তান নিয়ে ব্যস্ত থাকেন। তাই এই সময়টিকেই তারা টার্গেট করে। রোবববারও ছিনতাইয়ের উদ্দেশ্যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে যায় তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X