শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ সেশনে স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রম আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে। সোমবার (২৬ জানুয়ারি) ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘এ-১’ (বিজ্ঞান) ইউনিটের এক থেকে ৫০০ মেরিটে থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। এরপর ৫ ফেব্রুয়ারি একই সময়ে ‘এ-১’ (বিজ্ঞান) ইউনিটের ৫০১ থেকে ৯৬০ মেরিটের ভর্তি চলবে। একই দিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘এ-২’ (আর্কিটেকচার) ইউনিটের ১ থেকে ৩০ মেরিটের ভর্তি নেওয়া হবে।

পরে ৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘বি’ (বিজ্ঞান) ইউনিটের এক থেকে ২১৫ মেরিটের ভর্তি কার্যক্রম চলবে। একইদিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ১ থেকে ৮২ মেরিটের ভর্তি নেওয়া হবে। পরদিন ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘বি’ (মানবিক) ইউনিটের ১ থেকে ২৮৪ মেরিটের ভর্তির মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং সঙ্গে পাসপোর্ট সাইজের এক কপি ছবি নিয়ে আসতে হবে। পরীক্ষার্থীর ব্লাড গ্রুপের যথাযথ প্রমাণপত্র সঙ্গে আনতে হবে। তবে যারা এরই মধ্যে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, তাদের মূল মার্কশিটের পরিবর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র, ফি জমার রসিদ ও মূল মার্কশিটের ফটোকপি সঙ্গে আনতে হবে।

এ ছাড়া ভর্তির জন্য ফি বাবদ ১৪ হাজার ৯০০ টাকা ও পরীক্ষার্থীর ব্লাড গ্রুপের যথাযথ প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আজ স্বর্ণের বাজারদর

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১০

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

১১

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

এক মাস আগে লিবিয়ায় আলমগীরকে হত্যা করে সন্ত্রাসীরা

১৩

উচ্ছেদ অভিযান চসিকের, দখল অভিযান হকারের

১৪

দুপুরের মধ্যে দেশের ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১৫

অ্যাপাচি হেলিকপ্টার ইস্যুতে জবাব দিল ইরান

১৬

ইতিহাসের এই দিনে

১৭

অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

১৮

কৃষক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

২০
X