সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০২:১০ এএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

নদী থেকে মরদেহ উদ্ধার, ইনসেটে শাবিপ্রবি শিক্ষার্থী শান্ত। ছবি : সংগৃহীত
নদী থেকে মরদেহ উদ্ধার, ইনসেটে শাবিপ্রবি শিক্ষার্থী শান্ত। ছবি : সংগৃহীত

সিলেটের বিছনাকান্দি পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্টে পানিতে ডুবে নিখোঁজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকাল ৫টার দিকে বিছনাকান্দি পর্যটন স্পট জিরো পয়েন্টে সহপাঠীদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হন শান্ত।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গোয়াইনঘাট থানা পুলিশ উদ্ধার অভিযান চালায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরির দল সাড়ে ৪ ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

মারা যাওয়া শাবিপ্রবি শিক্ষার্থীর নাম শান্ত চন্দ্র বনিক (২২)। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ গ্রামের ক্ষিতিশ চন্দ্র বনিকের ছেলে। শান্ত শাবিপ্রবির পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, শুক্রবার বেলা ৩টার দিকে শান্ত ও তার সহপাঠী ১১ জন মিলে বিছনাকান্দিতে ঘুরতে আসেন। বেলা ৪টার দিকে শান্ত ও তার সহপাঠী ৫ জন মিলে জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে পানিতে নামেন।

একপর্যায়ে বেলা ৫টার দিকে শান্ত ও তার ২ সহপাঠী স্রোতের টানে পানিতে তলিয়ে যান। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত নৌকাযোগে দুই সহপাঠীকে উদ্ধার করতে সক্ষম হলেও শান্তকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান কালবেলাকে বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১০

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১১

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১২

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৩

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৪

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৫

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৬

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৮

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৯

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

২০
X