জবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জবি ছাত্র অধিকার পরিষদের আরেক নেতার পদত্যাগ

জাহিদ হাসান হিমেল। ছবি : সংগৃহীত
জাহিদ হাসান হিমেল। ছবি : সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদ হাসান হিমেল।

সোমবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুকে আইডিতে দেওয়া পোস্টে এ কথা জানান তিনি।

এতে হিমেল লেখেন, ব্যক্তিগত কারণে আমি আমার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে সংগঠনের ন্যায়সংগত আন্দোলন ও লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ন্যায়সংগত আন্দোলন ও সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আমার অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে একান্ত ব্যক্তিগত কারণে আমি এই পদে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ বলে মনে করছি। তাই আমি আজ থেকে আমার দায়িত্ব পদত্যাগ করছি।

সংগঠনের নেতারা ও সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হিমেল আরও বলেন, আমি ভবিষ্যতেও সংগঠনের কল্যাণে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।

পদত্যাগের বিষয়ে জাহিদ হাসান হিমেলের সাথে কথা হলে তিনি জানান, পড়াশোনার চাপ বাড়ায় সংগঠনে ঠিকমতো সময় দিতে পারছি না। একারণেই পদত্যাগ করেছি।

এর আগে গত মঙ্গলবার (১৭ জুন) মধ্যরাতে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে একইভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত জানান। বর্তমানে তিনি আপ বাংলাদেশে যোগ দিয়েছেন বলে জানা যায়।

একের পর এক নেতার সরে দাঁড়ানোয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র অধিকার পরিষদের ভবিষ্যৎ নেতৃত্ব ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এবিষয়ে জবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বি বলেন, তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছে। সংগঠনে যদি পাঁচজন থাকে আমরা সেই পাঁচজন নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করব। ছাত্র অধিকারে কাজ করতে হলে শিক্ষার্থীদের জন্যই কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ছাত্র অধিকার কোয়ান্টিটিতে বিশ্বাসী না কোয়ালিটিতে বিশ্বাসী। যার ভিতরে শিক্ষার্থীদের জন্য কাজ করার কোয়ালিটি আছে সেই ছাত্র অধিকার করবে। আর আমাদের এত মানুষ দরকার নেই যারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে না, রাজনৈতিক পরিচয় ইউজ করে অন্য কিছু করবে। এটা আমাদের ভাবমূর্তি নষ্ট করবে। আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করব। সুন্দর পরিবেশে রাজনীতি করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

১০

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১২

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৩

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৪

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৫

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৬

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৭

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৮

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৯

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০
X