‎জবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‎২২ ডিসেম্বরেই জকসু নির্বাচন চান জবি ছাত্র অধিকার পরিষদ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের পূর্বনির্ধারিত তারিখ ২২ ডিসেম্বর বহাল রাখার দাবি জানিয়েছে শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেওয়া এক লিখিত আবেদনে এ দাবি জানান তারা।

‎লিখিত আবেদনে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্পজনিত জরুরি পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকলেও নির্বাচনের নির্ধারিত তারিখ পরিবর্তনের উদ্যোগ অত্যন্ত উদ্বেগজনক।

‎সংগঠনটির লিখিত আবেদনে আরও বলা হয়, জকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ একটি অংশ। নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে প্রস্তুতি ও আগ্রহ সৃষ্টি হয়েছে, তারিখ পরিবর্তন হলে তা ব্যাহত হবে। সংগঠনটির দাবি জরুরি পরিস্থিতি কাটলেই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি নির্বাচনী পরিবেশও দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব।

সংগঠনটি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের আস্থা, অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করতে হবে।

‎সংগঠনটি দুটি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো, ‎পূর্বনির্ধারিত ২২ ডিসেম্বর কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন দ্রুত প্রস্তুতি নিয়ে নির্ধারিত তারিখেই ভোটগ্রহণ সম্পন্ন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X