রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ
রাকসু নির্বাচন

নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের অবস্থান

রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ৯টায় রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে বিক্ষোভ শুরু করেন তারা। ছাত্রদলের অবস্থান কর্মসূচির কারণে শেষদিনের মতো এখনো পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে পারেনি রাকসু নির্বাচন কমিশন।

এ সময় ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হয়ে চেয়েছি, লড়তে হলে লড়ব, ভোটাধিকার নিয়ে যাব, প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে’ ইত্যাদি স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা গেছে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে গত কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছেন তারা। রোববার মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে সকাল ৯টা থেকে কর্মসূচি শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।

রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবি করছি তবে তারা আমাদের দাবি মানছেই না। তারা রাকসুর ফি দিয়েছে কিন্ত তারা ভোটার হতে পারছে না। আমরা এ বৈষম্য নিরসন করেই কর্মসূচি শেষ করব।

তাদের কর্মসূচিতে সংহতি জানিয়ে ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ভোটার তালিকায় প্রথম বর্ষ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি। এখানে ছাত্রদল এ দাবিতে কর্মসূচি পালন করছে। আমরা তাদের দাবিতে সংহতি জানাই।

উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X