মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

উমামার প্যানেলের ইশতেহার ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, যাতে দলীয়করণ ও বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এই ইশতেহার পাঠ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।

ইশতেহার পাঠের সময় উমামা বলেন, গণরুম সিস্টেম, গেস্টরুম কালচার, সিট-সংকট, পুষ্টিকর খাবারের সংকট ও শিক্ষার্থীদের অর্থনৈতিক অসচ্ছলতার স্থায়ী সমাধান না করে ব্যক্তিকে অসহায়-নিরুপায় করে রাখাটা ক্যাম্পাসে দলীয়করণের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে। এসবের সমাধানের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কাঠামোকে দলীয়করণের পথ চিরতরে বন্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয়করণ ও বিরাজনীতিকরণ যেন আর ফিরে না আসে, সেটা নিশ্চিত করা হবে।

ইশতেহারে দলীয়করণ ও বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস, একাডেমিক শিক্ষার মান, কারিকুলাম ও গবেষণা, ক্যারিয়ার ও কর্মসংস্থান, ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি, নারীবান্ধব ও সবার জন্য নিরাপদ ক্যাম্পাস, স্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্যসংকট নিরসন, আবাসন সমস্যা দূরীকরণ, পরিবহন ব্যবস্থার উন্নতিকরণ, ডিজিটালাইজেশন, খেলাধুলা ও শরীরচর্চা এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস ও স্যানিটেশনের প্রতি গুরুত্বারোপ করে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য।

এ ছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেসব ঘটনার যথাযথ ডকুমেন্টেশন করা, ১৫-১৭ জুলাইয়ে হামলায় জড়িত সবাইকে সরাসরি বিচারের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X